কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৬:১৬ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ
এমপি আনার হত্যা

সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২ আসামিকে নেওয়া হলো ঢাকায়

ঢাকায় নেওয়া হয়েছে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে গ্রেপ্তার ২ আসামিকে। ছবি : সংগৃহীত
ঢাকায় নেওয়া হয়েছে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে গ্রেপ্তার ২ আসামিকে। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় ঘাতক দলের অন্যতম দুই পলাতক আসামি মো. মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজীকে বহনকারী হেলিকপ্টার ঢাকায় পৌঁছেছে।

বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে পূর্বাচলের ১৮ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারে অবতরণ করে ওই আসামিদের বহনকারী হেলিকপ্টারটি।

এর আগে বুধবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ডিবির আভিযানিক দল।

বুধবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালায় ডিবি পুলিশের একাধিক দল।

অন্যদিকে এমপি আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে আলামত উদ্ধারে ঝিনাইদহ শহরের দুটি পুকুরে এই অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।

দুপুর পৌনে ১২টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে ওই অভিযান শুরু হয়।

জানা গেছে, অভিযানিক দল ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকার পিপীলিকা মার্কেটের পেছনের মার্কেটে ও স্টেডিয়ামের পিছনের পুকুরে পৃথক অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার বাবু আদালতের জবানবন্দিতে জানান, আলামত নষ্ট করতে শহরের ওই পুকুর দুটিতে তিনটি মোবাইল ফেলে দেন তিনি।

পরে মঙ্গলবার মোবাইল উদ্ধারের উদ্দেশ্যে বাবুকে ঢাকা থেকে ঝিনাইদহ কারাগারে আনা হয় এবং বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে বাবুকে নিয়ে ডিবির প্রতিনিধি দল ও ঝিনাইদহ পুলিশের একটি দল ওই মোবাইল উদ্ধারে ডুবুরি ও জেলেদের নিয়ে অভিযান পরিচালনা করেন।

এর আগে ঝিনাইদহে আসেন ডিবিপ্রধান হারুন অর রশিদ। ডিবিপ্রধান পুকুর দুটি পরিদর্শন করেন এবং মোবাইল উদ্ধারের সময় নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X