কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৬:২৮ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে এগিয়ে যেতে হবে: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী
নৌপরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয় একটি টেকনিক্যাল মিনিস্ট্রি। প্রতিনিয়ত অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরে এপিএ-তে ৯৬ দশমিক ৬ নম্বর পেয়েছে।

বৈশ্বিক পরিস্থিতিতেও এই নম্বর বাস্তবায়ন করতে পেরেছে এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। নৌপরিবহন মন্ত্রণালয়ের কাজ এবং অন্যান্য মন্ত্রণালয়ের কাজে এক নয়। আগামীতে এপিএ বাস্তবায়নের জন্য আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

বুধবার (২৬ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ধারাবাহিকভাবে চারটি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে প্রশংসা পাচ্ছি। কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করেছে বলেই এটি সম্ভব হয়েছে। আমাদের অন্যতম চ্যালেঞ্জ ছিল পদ্মা সেতু। সেটি বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশে পদার্পণ করেছি এবং উন্নত দেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। অনেক সমালোচনা আছে। সততা, নিষ্ঠা ও আন্তরিকতা সাথে কাজ করে এগিয়ে যেতে হবে।

২০২৩-২৪ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পান নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আনিছুর রহমান আনিছ, সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রীতি রানী, অফিস সহায়ক তানজিদুল হাসান এবং অফিস সহায়ক দেলোয়ার শেখ। মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন ১২টি দপ্তর ও সংস্থা প্রধানগণ ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বশুরবাড়িতে ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X