কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সততা নিষ্ঠার সঙ্গে কাজ করে এগিয়ে যেতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

২০২৩-২৪ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
২০২৩-২৪ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয় একটি টেকনিক্যিাল মিনিস্ট্রি। প্রতিনিয়ত অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরে এপিএ-তে ৯৬ দশমিক ৬ নম্বর পেয়েছে। বৈশ্বিক পরিস্থিতিতেও এই নম্বর বাস্তবায়ন করতে পেরেছে এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। নৌপরিবহন মন্ত্রণালয়ের কাজ এবং অন্যান্য মন্ত্রণালয়ের কাজে এক নয়। আগামীতে এপিএ বাস্তবায়নের জন্য আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

বুধবার (২৬ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ধারাবাহিকভাবে চারটি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে প্রশংসা পাচ্ছি। কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করেছে বলেই এটি সম্ভব হয়েছে। আমাদের অন্যতম চ্যালেঞ্জ ছিল পদ্মা সেতু। সেটি বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশে পদার্পণ করেছি এবং উন্নত দেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। অনেক সমালোচনা আছে। সততা, নিষ্ঠা ও আন্তরিকতা সঙ্গে কাজ করে এগিয়ে যেতে হবে।

২০২৩-২৪ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পান নৌপরিবহন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আনিছুর রহমান আনিছ, সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রীতি রানী, অফিস সহায়ক তানজিদুল হাসান এবং অফিস সহায়ক দেলোয়ার শেখ। মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন ১২টি দপ্তর ও সংস্থা প্রধানগণ ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X