কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শুদ্ধাচার পুরষ্কার পেলেন ডিবির লালবাগ বিভাগের ডিসি

শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান। ছবি : কালবেলা
শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান। ছবি : কালবেলা

কর্মজীবনে সততা ও ন্যায় নিষ্ঠার ধারাবাহিক অনুশীলনের কারণে ২০২২- ২৩ বছরের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগে ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার হাতে পদক তুলে দেন। কর্মজীবনে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে বাহিনীর পক্ষ থেকে তাকে এই সম্মানে ভূষিত করা হয়।

পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। মশিউর ছাড়াও এবার পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের ১৮৩ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবার শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান এর আগে নিরলস, মেধাদীপ্ত, আন্তরিক ও অসামান্য কর্মদক্ষতার জন্য ২০১৩ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সাহসিকতা পদক পান। কর্মক্ষেত্রে অনন্য সাধারণ কর্ম দক্ষতা ও পেশাদারিত্বের কারণে এই কর্মকর্তা ৪ বার আইজিপি' এক্সাম্প্লারী গুড সার্ভিসেস ব্যাচ (আইজিপি’স ব্যাজ) পান।

গোয়েন্দা কর্মকর্তা মশিউর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিন্যলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বিষয়েও মাষ্টার্স সম্পন্ন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X