কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৯:১৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বাবা রচিত করতে চেয়েছিলেন নতুন বাংলাদেশ : তাজউদ্দীন কন্যা

বাবাকে নিয়ে কথা বলছেন মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি। ছবি : কালবেলা
বাবাকে নিয়ে কথা বলছেন মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি। ছবি : কালবেলা

বাবা নতুন এক বাংলাদেশ রচিত করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভাস্বর ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

সোমবার (২৪ জুলাই) বিকেল ৫টায় তাজউদ্দীন আহমদের ৯৮তম জন্মবার্ষিকী স্মরণানুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তিযুদ্ধ সেমিনার হলে এ মন্তব্য করেন তিনি। সিমিন হোসেন রিমি বাবা সম্পর্কে বলেন, স্বাধীন বাংলায় তিনি বলেছিলেন বাংলাদেশের নিরন্ন দুঃখী মানুষের জন্য রচিত হোক এক নতুন পৃথিবী। যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না। আমাদের প্রতিজ্ঞা হোক ও ক্ষুধা, রোগ, বেকারত্ব ও অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্তি। এই পবিত্র দায়িত্বে নিয়োজিত হোক সাড়ে সাত কোটি নির্ভীক ভাইবোনের সম্মিলিত মনোবল ও অসীম শক্তি। যারা তাদের রক্ত দিয়ে উর্বর করছে বাংলাদেশ। যেখানে উৎকর্ষিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন মানুষ। তাদের রক্ত ও ঘামে ভেজা মাটি থেকে গড়ে উঠবে নতুন গণতান্ত্রিক সমাজব্যবস্থা।

তিনি আরও বলেন, আমার বাবা রচিত করতে চেয়েছিলেন নতুন এক বাংলাদেশ। শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজাতে চেয়েছিলেন। তিনি ছিলেন মানবতার আধার।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, বঙ্গবন্ধুর পাশাপাশি তাজউদ্দীন আহমদের জীবনের উল্লেখ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অসম্পূর্ণ থাকবে। এই রাজনীতিবিদকে খন্দকার মোশতাক গঙ্গদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র, অপরদিকে তরুণ ছাত্র-যুব-নেতাদের বিরুদ্ধাচারণের সম্মুখীন হতে হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭৫ এর ৩ নভেম্বর সভ্যতা বিবর্জিত জেলহত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এই ট্রাজিক হিরোর জীবনাবসান ঘটেছে। তাজউদ্দীন আহমদকে নিয়ে রচিত উপন্যাস ‘সাক্ষী ছিল শিরস্থান’-এর লেখক সুহান রিজওয়ান বইটি নিয়ে আলোচনা করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১০

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১১

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১২

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৩

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৪

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৭

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৮

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৯

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
X