কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এসি না কিনে পার্কে আরও গাছ লাগান

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনিক কালবেলায় ২ নভেম্বর (বৃহস্পতিবার) ‘পার্কের জন্য এসি কিনতে চায় গণপূর্ত’ শিরোনামে প্রকাশিত খবরের বিষয়ে কালবেলার ফেসবুক পেজে (Kalbela Online) পাঠকের মতামত থেকে বাছাইকৃত মতামত প্রকাশ করা হলো।

হুমায়ুন কবির রুস্তম : যেখানে মানুষ দু-বেলা খেতে পারছে না সেখানে এমন পরিকল্পনা তাদের মাথায় আসে কীভাবে বুঝি না। সব থেকে বড় কথা তারা দেশ অথবা দেশের মানুষের চেয়ে নিজেদের পকেট নিয়ে বেশি চিন্তিত। রিজার্ভ শূন্যতার পেছনে এই মানুষগুলোর অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। সময় থাকতে অর্থনীতি নিয়ে ভাবুন, কীভাবে রিজার্ভ বাড়িয়ে জনগণকে স্বস্তিতে ফেরানো যায়।

সাইফুদ্দিন আনোয়ার : যে দেশের মানুষ দুবেলা-দুমুঠো খেতে পায় না, রাস্তায় অনেকের জীবন কাটে, যখন বাজার নিয়ন্ত্রণহীন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনসাধারণ যখন হিমশিম খাচ্ছে, সে দেশে পার্কের জন্য এসি কিনতে চাওয়াটা আসলেই লজ্জাজনক।

সিরাজুল ইসলাম : জনগণ খেতে পারে না, এর মধ্যে কীসের এসি কেনা।

মাহমুদুল হাসান রিয়ান : মানুষের মৌলিক অধিকার যেমন খাবার, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা- এসব যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে। উন্নয়নের নামে দলীয় পকেট ভারী করার চেয়ে জনগণের উন্নয়নের কথা ভাবা উচিত। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায়ভাবে দলীয় কাজে ব্যবহার করা যাবে না।

হেদায়াতুল্লাহ বিন হাবিব : এসি না কিনে গণপূর্ত কর্মকর্তাদের বাসার এসি পার্কে আনা হোক।

চকরিয়া-পেকুয়া ছাত্রসংবাদ : পার্কের জন্য এসি না কিনে দ্রব্যমূল্য কমান। মানুষ না খেয়ে মরছে।

রাকিবুল ইসলাম : পার্কে সবাই যায় প্রকৃতির হওয়া খেতে। সেখানে এসির প্রয়োজনটা কোথায় বুঝলাম না। এসির বাতাস যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে পার্কে যাওয়ার কী দরকার! রুমে লাগিয়ে নিলেই তো হয়।

শেখ তানভীর মনোয়ার : পার্কের জন্য এসি কেনা বাদ দিয়ে সেই টাকা দিয়ে পার্কে আরো বেশি করে গাছ লাগালে পরিবেশের জন্য বেশি উপকার হবে।

ইয়াসিন আরাফাত অর্ক : কী আর করবে! টাকা রাখার জায়গা পায় না সরকার! টাকা তো সরকারের নিজের না, জনগণের টাকা। তাই তারা পারলে হাটেও এসি লাগাবে।

মো. হাফিজুর রহমান : খামখেয়ালি ছাড়া আর কিছুই না। যেখানে মানুষ বাজার করতে পারছে না সেখানে তাদের রসের কথা বেরোচ্ছে।

উত্তম চাকমা : এটা না করে যাদের পরিবারে চার-পাঁচ ভাই আছে তাদের একজনকে চাকরির ব্যবস্থা করা হোক।

সাইদুর রহমান : আমার মতে এটা অপচয় করা হচ্ছে।

লিটনুর রহমান জয় : এসি না কিনে বেশি বেশি গাছ লাগান।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X