কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তামাকের ক্ষতির হিসাব-নিকাশেই আটকা জনস্বাস্থ্য

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনিক কালবেলায় ১৯ নভেম্বর (রোববার) ‘তামাকের কারণে বছরে ক্ষতি ৮ হাজার কোটি টাকা’ শিরোনামে প্রকাশিত খবরের বিষয়ে কালবেলার ফেসবুক পেজে (Kalbela Online) পাঠকের মতামত থেকে বাছাইকৃত মতামত প্রকাশ করা হলো।

তামাক থেকে সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে, তার চেয়ে বেশি ব্যয় হয় তামাক ব্যবহারজনিত রোগে আক্রান্তদের চিকিৎসায়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের (এনটিসিসি) সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খোন্দকার এ তথ্য জানান। ‘ক্যানসার সার্ভে-২০১৮’ এর বরাত দিয়ে তিনি বলেন, এ খাতে রাজস্ব আয় প্রায় ২২ হাজার ৮১০ কোটি এবং চিকিৎসা ব্যয় প্রায় ৩০ হাজার ৫৭০ কোটি টাকা। অর্থাৎ বার্ষিক ক্ষতি প্রায় ৮ হাজার কোটি টাকা। এ বিষয়ে পাঠকরা লেখেন,

সিরাজুল ইসলাম : তামাকের কারণে আট হাজার কোটি নয়, হিসাব করলে আরও অনেক বেশি ক্ষতি বেরিয়ে আসবে। তামাক সেবন করলে বিভিন্ন জটিল ও কঠিন রোগ হয়, যা চিকিৎসা ক্ষেত্রে অনেক ব্যয়বহুল। তাই বাংলাদেশ সরকারের উচিত তামাক উৎপাদন, ক্রয় ও বিক্রয় বন্ধ করা। এ জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তাতে চিকিৎসা খরচ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।

আনোয়ার হোসাইন : সরকার কঠোর হলে তামাক বন্ধ করা সম্ভব।

মেহেদী হাছান খালিক : তামাক যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটি এখন প্রমাণিত। ধূমপায়ী ব্যক্তি যেমন এই ক্ষতির শিকার, তেমনি তার আশপাশে যারা থাকেন তারাও পরোক্ষ ধূমপায়ী হিসেবে এই ক্ষতির শিকার হচ্ছেন। শুধু ব্যক্তি নয়, ধূমপানের কারণে রাষ্ট্রের বিপুল ক্ষতি হয়। মানুষের ক্ষতি ও রাষ্ট্রের ক্ষতি যে তামাক করে তার বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা নিতে হবে।

নুর আহমাদ সিদ্দিকী : দেশে তামাকজাত পণ্য উৎপাদন বন্ধ করতে হবে। এই তামাক মানব স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান ক্যানসারের কারণ, মৃত্যু ঘটায়। তবু কি ধূমপান দেশে নিষিদ্ধ হয়? হয় না। ধূমপান আর মাদক একটি জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একটি জাতির অন্যতম চালিকাশক্তি হলো যুব সমাজ। আজ সেই যুবসমাজ মাদকাসক্ত। যুব সমাজকে ধ্বংসে একটি চক্র ষড়যন্ত্র করছে। সব কথার এককথা, যা দেশ ও জনগণের জন্য ক্ষতিকর তা অবশ্যই বন্ধ করা উচিত।

মো. সিরাজুল মনির : সরকার কঠোরভাবে আইন করে তামাক বন্ধ করতে পারে। কিন্তু রাজস্বের নাম করে সরকার বিড়ি-সিগারেট উৎপাদনের অনুমতি দিয়ে সাধারণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অথচ তামাক চাষ হওয়া এসব জায়গাতে ভিন্ন রকমের ফসল উৎপাদন করা যেতে পারে। এমন না যে তামাক খেতেই হবে। সরকার উৎপাদন বন্ধ করলে মানুষ এমনিতেই তামাক খাওয়া বন্ধ করে দেবে। শরীরের জন্য তামাক একটি ক্ষতিকর বস্তু। এর কারণে পরিবেশ নষ্ট হয়।

জাকির মাহি : তামাক নিষিদ্ধ করলেই তো হয়। তাহলে তো আর সমস্যা হয় না। তামাক বিক্রির লাইসেন্স দেবে আবার ক্ষতি সেটাও বলবে। এভাকে কি হয়!

মো. জাকারিয়া : আপনি আমি যা কিছুই বলি না কেন, সরকার যদি তামাকের লাগাম না ধরে, আপনার আমার মতের কোনো দাম নেই।

মো. মামুন তালুকদার : তামাক একটি ক্ষতিকর দ্রব্য। তাই এটি নিষিদ্ধ করা হোক। এর উৎপাদন বন্ধ করে সেই জমিতে অন্য কোনো ফসল উৎপাদনের ব্যবস্থা করা হোক। সে ফসল রাপ্তানি করা যাবে বা অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখবে।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১০

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১১

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১২

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৩

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৪

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৭

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৮

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৯

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

২০
X