কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৫:০২ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের নির্দেশেই বিএনপি নেতাদের ওপর আক্রমণ : রিজভী

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চুকে দেখতে যান রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চুকে দেখতে যান রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

আওয়ামী লীগকে একটি বর্বর সংগঠন বলে অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার প্রধানের নির্দেশেই বিএনপি নেতাদের ওপর আক্রমণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গত বুধবার কেন্দ্রঘোষিত নাটোর জেলা বিএনপির সমাবেশে দুষ্কৃতকারীদের বর্বর হামলায় গুরুতর জখম হন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু। তার হাতের কবজিসহ বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে বুধবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বৃস্পতিবার দুপুরে তাকে দেখতে সেখানে যান রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব বলেন। এসময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু একজন বর্ষীয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ। যাকে গোটা উত্তরবঙ্গের মানুষ সজ্জন হিসেবেই চেনেন। জেলার একজন গুরুত্বপূর্ণ নেতা। এমনকি জেলার তিনি প্রধান নেতা। তার গায়ে আদিম বন্য হিংস্রতায় এভাবে আক্রমণ করে তার হাত, পা, শরীর ক্ষতবিক্ষত করেছে। আজকে তাকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে কী আনন্দ পেলেন সেখানকার আওয়ামী লীগের এবং এমপি শিমুল সাহেব?

রিজভী আরও বলেন, আমি মনে করি সরকারপ্রধানের নির্দেশেই এ বর্বরোচিত আক্রমণটা করা হয়েছে বাচ্চুর ওপর। কারণ বিএনপি নেতাদের রক্ত দেখলেই সরকারপ্রধান আনন্দিত এবং খুশি হন। এই কারণেই একটি দোয়ার অনুষ্ঠান এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বর্বরোচিত হামলা করা হয়েছে।

তিনি বলেন, এই হামলা শুধু ন্যক্কারজনক ও কাপুরুষোচিত নয়, আওয়ামী লীগ যে একটি বর্বর সংগঠন সেটির বহিঃপ্রকাশ। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন শহীদুল ইসলাম বাচ্চুকে দ্রুত সুস্থতা দান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X