কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৪:৩৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার ঢাকায় ইসলামী আন্দোলনের সমাবেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশও ২৭ জুলাই ঢাকায় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বক্তব্য প্রদানকালে পুলিশের বাধা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। ওইদিন দুপুর আড়াইটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটির সহকারী সমন্বয়কারী শহীদুল ইসলাম কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বক্তব্য প্রদানকালে পুলিশের বাধা ও অসৌজ্যমূলক আচরণের প্রতিবাদ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে এ সমাবেশ হবে। আজ মঙ্গলবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা হয়। সভায় আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার বিএনপিসহ সমমনা দল ও জোটের রাজধানীতে মহাসমাবেশের কর্মসূচি রয়েছে। ওইদিন একইসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠনও বৃহস্পতিবার তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে।

শহীদুল ইসলাম আরও জানান, সভায় বলা হয়েছে, রাজনৈতিক দলের সভা, সমাবেশ ও সম্মেলন সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। কিন্তু শান্তিপূর্ণ ও একান্ত ঘরোয়া কর্মসূচি পালন করতে না দিয়ে সরকার জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিচ্ছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে থানায় থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন কার্যক্রম চলছে। একান্ত ঘরোয়া এবং সাংগঠনিক কর্মসূচির মধ্যেও দলের দ্বিতীয় শীর্ষ নেতা মুফতি ফয়জুল করীমের সঙ্গে প্রশাসনের চরম স্বৈরাচারী আচরণ সরকারের বাকশালী মনোভাবকে স্মরণ করিয়ে দেয়।

তিনি জানান, সভায় আরও বলা হয়, সাংগঠনিক অফিসের কার্যক্রমেও সরকার বাধা দিয়ে দেশে পরিকল্পিত সংঘাত সৃষ্টি করতে চায়। সরকার জনবিচ্ছিন্ন হয়ে চরম হতাশায় ভুগছে। এজন্য পুলিশ দিয়ে রাজনৈতিক কর্মসূচি এবং নেতৃবৃন্দকে হেনস্তা করার চেষ্টা করছে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, পুলিশ বা প্রশাসন দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বানচালের পরিণতি ভালো হয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১২

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৩

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৪

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১৫

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১৬

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৭

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৮

এনসিপির এক নেতা বহিষ্কার

১৯

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

২০
X