কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১২:৫৮ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও জোরদার হবে : সমমনা জোট

জাতীয় প্রেসক্লাবের সামনে সমমনা জোটের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ। ছবি : কালবেলা
জাতীয় প্রেসক্লাবের সামনে সমমনা জোটের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন চলছে জানিয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে সামনে আন্দোলন আরও জোরদার করা হবে।

বুধবার (১০ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং ভারতের সঙ্গে 'অসম' চুক্তি-সমঝোতা স্মারকের প্রতিবাদে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই কর্মসূচি হয়।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। সরকার নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দিলেও কার্যত তিনি কারাবন্দি। তিনি আজ গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসা দরকার। কিন্তু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না।

ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি- সমঝোতা স্মারকসমূহ বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, এই অসম সমঝোতা স্মারকসমূহে বাংলাদেশের কোনো লাভ হবে না।

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে তাতে সমর্থন জানান জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরহাদ।

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন সমমনা জোটভুক্ত জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী প্রমুখ নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

১০

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১১

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১২

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

১৩

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

১৫

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

১৬

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

১৭

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১৮

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১৯

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

২০
X