কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ এখন দুই নৌকায় পা দিয়েছে : কর্নেল অলি

রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। ছবি : কালবেলা
রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। ছবি : কালবেলা

আওয়ামী লীগ এখন দুই নৌকায় পা দিয়েছে উল্লেখ করে তাদের পক্ষে এ অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

অলি আহমদ বলেন, দেশে চরম অবস্থা বিরাজ করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে জনগণের জীবনে দুর্বিষহ অবস্থা নেমে এসেছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। যার কারণে মানুষ অতি কষ্টে জীবনযাপন করছেন। এর মধ্যে সরকারের বড় বড় কর্মকর্তার দুর্নীতি বের হচ্ছে। যাদের নাম বের হয়েছে কিংবা আগামীতে বের হওয়ার সম্ভবনা রয়েছে- তারা সবাই সরকারের মদদপুষ্ট, সরকারের অপকর্মের সঙ্গে তারা জড়িত। নিশিরাতের নির্বাচন ও গোপন কক্ষের নির্বাচনের সঙ্গে তারা জড়িত। এ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা ভাগিদার। তাদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে, তা যথেষ্ট নয়।

তিনি বলেন, পিএসসিতে সর্বশেষ যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত ন্যক্কারজনক। শুধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পিএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি পদে থাকা অবস্থায় কীভাবে প্রশ্নপত্র ফাঁস হলো? এটা অনেক বড় অপরাধ। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া বাঞ্চনীয়।

সরকারি চাকরিতে কোটা নিয়ে অলি বলেন, সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে। তাদের ছেলেমেয়ে-নাতিরা চাকরি পাচ্ছে। এখানে সাধারণ লোকেরা বঞ্চিত হচ্ছে। মেধার ভিত্তিতে পদায়ন হচ্ছে না। এতে দেশ মেধাশূন্য হচ্ছে। আমাদের ছেলে-মেয়েদের বিদেশে যাওয়ার হিড়িক পড়েছে। এভাবে চলতে থাকলে আগামীতে গাধা-ঘোড়ারা দেশ পরিচালনা করবে।

সরকারের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সাবেক এই মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুণ্ঠন করেছে, লাখ লাখ হাজার কোটি টাকা লুট করেছে। বর্তমানে বাংলাদেশের ঋণ হচ্ছে ১০০ বিলিয়ন ডলারের ওপরে। এই ঋণ পরিশোধ করা সরকারের পক্ষে সম্ভব না।

প্রধানমন্ত্রীকে চীন থেকে খালি হাতে ফিরতে হয়েছে উল্লেখ করে এলডিপির এই প্রেসিডেন্ট বলেন, যার জন্য সময়ের আগে তিনি ফিরে আসতে বাধ্য হয়েছেন। এটা উনার অপমান না, বাংলাদেশের ওপর একটা আঘাত। এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো যুক্তি নেই। কারণ, তারা ১৫ বছর অন্যায়ভাবে ক্ষমতা ধরে রেখেছে, টাকা লুটপাট করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানসহ এলডিপির নেতারা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X