কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কারফিউ প্রত্যাহারসহ ৬ দফা দাবি রবের

আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত
আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত

দেশে কারফিউ প্রত্যাহার করাসহ ছয় দফা দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। বৃহস্পতিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে সরকারের প্রতি এ দাবি জানান তিনি।

রব বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের সংখ্যা, নাম ও ঠিকানা দ্রুত প্রকাশ করা; আবু সাঈদসহ নিহতদের স্মরণে ‘জাতীয় শোক’ পালন করা; প্রতিটি হত্যাকাণ্ডের জন্য দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া; অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং নির্বিচার গ্রেপ্তারসহ সকল হয়রানি বন্ধ করতে হবে।

তিনি বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের ২১ জনকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে অনুপ্রবেশকারী ঢুকিয়ে সরকার নাশকতার নীল-নকশা বাস্তবায়ন করেছে।

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীতে সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২০১টি মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় এখন পর্যন্ত ২ হাজার ২০৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি।

তিনি জানান, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (২৪ জুলাই) ৭৩ মামলায় ১ হাজার ৭৫৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আজ (২৫ জুলাই) ১২৮ মামলায় ৪৫১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে ২০১ জনকে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১০

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১১

ইসলামে পিতার সম্মান

১২

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৩

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৪

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

১৫

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৬

সুখবর দিলেন সামান্থা

১৭

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৮

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৯

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

২০
X