কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নিষিদ্ধের এখতিয়ার নেই ১৪ দলের : জাগপা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, ‘১৪ দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটি রাজনৈতিক জোট। কোনো দল অথবা জোটের এখতিয়ার নেই অপর দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করার। এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।’

১৪ দলের বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে গণমাধ্যমে জাগপা মিডিয়া উইংয়ের নজরুল ইসলাম বাবলু প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ নিজে ভোটহীন সরকার গঠন করে এখন জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে চায়। তারা জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলনের ইতিহাস ভুলে গেছে, তারা অতীতকে অস্বীকার করতে চায়। জামায়াত বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে ছিল। শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করেছে এবং সংসদে তাদের প্রতিনিধি ছিল।

তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতা এখন নড়বড়ে। ছাত্র-জনতার প্রাণহানি ঘটিয়ে, গণগ্রেপ্তার, অত্যাচার-নির্যাতন করে তাদের মন ভরেনি। জোর করে ক্ষমতা আঁকড়ে রাখার লক্ষ্যে তারা এখন জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে চায়, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। কথাবার্তা পরিষ্কার, বাংলার জনগণ জামায়াত-শিবিরসহ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিষিদ্ধের সিদ্ধান্ত বরদাস্ত করবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১০

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১১

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১২

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৩

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৪

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৫

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৬

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৭

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৯

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

২০
X