কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ১১:২৬ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার রক্তার্জিত বিজয় অক্ষুণ্ন রাখতে হবে : ইসলামিক ফ্রন্ট

ইসলামিক ফ্রন্টের লোগো। ছবি : সংগৃহীত
ইসলামিক ফ্রন্টের লোগো। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার রক্তার্জিত বিজয় অক্ষুণ্ন রাখতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর। সোমবার (০৫ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

বিবৃতিতে তারা বলেন, দেশের গৌরবোজ্জ্বল সব অর্জনের নেপথ্যে এদেশের ছাত্র সমাজের অনবদ্য ভূমিকা কোনোভাবেই বিস্মৃত হবার নয়। ১৯৫২, ৬২, ৬৬, ৬৯, ৭১ ও ৯০ সহ সব আন্দোলন-সংগ্রামে রয়েছে ছাত্রসমাজের অমূল্য কীর্তিগাথা। একই ধারাবাহিকতায় এবারকার ছাত্র আন্দোলনও স্বীয় অভীষ্ট লক্ষ্য অর্জনে ব্যত্যয় ঘটেনি।

নেতারা এ আন্দোলনে শাহাদাতবরণকারী ছাত্রদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, এরা প্রজন্মের আলোর দিশারী। দেশ-জাতির অহংকার। সুতরাং ছাত্র-জনতার রক্তার্জিত এ বিজয়কে যে কোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে। সব মহলকে চরম ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা সুরক্ষাসহ সবাইকে দেশ গঠনে সম্মিলিত প্রয়াসে এগিয়ে যেতে হবে।

নেতারা দেশ ও জাতির আস্থা ও নির্ভরতার প্রতীক সেনাবাহিনীর পক্ষপাতহীন ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি আন্দোলনে নিহতদের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, আহতদের উন্নত চিকিৎসার সুব্যবস্থাসহ সবার ক্ষতিপূরণ প্রদানের জন্য জোর দাবি জানান। এছাড়া নেতারা অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে নিবন্ধিত সব রাজনৈতিক দলের মতামত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X