কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৩:৩৭ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে পদত্যাগের আহ্বান এবি পার্টির

আওয়ামী লীগ সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান। ছবি : সংগৃহীত

‘জনদাবি’ মেনে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান।

শুক্রবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন বিজয় ৭১ চত্বরে আয়োজিত এক কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

মজিবুর রহমান সরকারের উদ্দেশে বলেন, ‘জনদাবি মেনে পদত্যাগ করুন। জেদ ও গোঁয়ার্তুমি করে আবার একতরফা নির্বাচনের পথে যাবেন না। সে পথে গেলে পাপের বোঝা আরও ভারি করা ছাড়া অন্য কোনো লাভ হবে না। যত দেরি করবেন, তত বেশি ভুল করবেন।’

আরও পড়ুন : নেতাকর্মীদের গায়ে পানি ছিটালেন শামীম ওসমান

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীন নির্বাচন, রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারের দাবিতে এই কর্মসূচি পালন করেছে এবি পার্টি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন দলের জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত।

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার নিজেদের বাংলার মানুষের কাছে জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করে ফেলেছে। পেশিশক্তি ও প্রশাসননির্ভরতা এই সরকারকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। তারা যত জনবিচ্ছিন্ন হচ্ছে, তত ফ্যাসিবাদী রূপ ধারণ করছে। দেশে-বিদেশের সব জায়গায় আজ আওয়ামী লীগ সরকারের জন্য পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন : মহাসমাবেশে এসে বিএনপি নেতার মৃত্যু

কর্মসূচিতে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম সদস্যসচিব আনিসুজ্জামান, যুগ্ম সদস্যসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আবদুল বাসেত মারজান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X