কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৩:১০ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের গায়ে পানি ছিটালেন শামীম ওসমান

শান্তি সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের গায়ে পানি ছিটালেন শামীম ওসমান। ছবি : কালবেলা
শান্তি সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের গায়ে পানি ছিটালেন শামীম ওসমান। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে অংশ নিয়েছেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এ সময় নেতাকর্মীদের গায়ে পানি ছিটিয়ে দিতে দেখা যায় তাকে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমেই ‘জয় বাংলা বাংলার জয়’ গান পরিবেশন করা হয়।

এর আগে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। জুমার নামাজের পরে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ঢল নামে।

আরও পড়ুন : আ.লীগের শান্তি সমাবেশ শুরু

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

এদিকে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি।

রাজনৈতিক এই দুই দলের সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোর থেকেই মোড়ে মোড়ে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। ঢাকার প্রবেশ মুখে বসানো হয়েছিল চেকপোস্ট। এ ছাড়াও নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স।

এর আগে রাজধানীতে ২৩ শর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন দলের সাথে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৯

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

২০
X