কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারকে এনপিপির অভিনন্দন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসকে মনোনীত করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকলকেও ধন্যবাদ জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকারের শপথের পর এক বিবৃতিতে এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু এ অভিনন্দন জানান।

বিবৃতিতে এনপিপির চেয়ারম্যান বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন জীবন্ত কিংবদন্তি। তিনি বাংলাদেশের অহংকার। ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসার যে ধারণা তিনি প্রবর্তন করেছেন তা সারা বিশের সামনে এক অনন্য মডেল। দেশের বর্তমান বাস্তবতায় তার কোনো বিকল্প হয় না। এনপিপি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিতে প্রস্তুত।

শেখ ছালাউদ্দিন ছালু আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার সংস্কার করে জনগণের আস্থায় নিয়ে আসবেন। ড. ইউনূসের নেতৃত্বেই ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যাত্রা শুরু হবে। আশা করি, দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ড. ইউনূস সফল হবেন। তার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

কী ঘটেছিল কারবালায়?

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের পুরস্কারে ফিফার পরিবর্তন, নেপথ্যে যে কারণ

ইউরোপের ‘ওমেগা ব্লক’ থেকে বাংলাদেশের দাবদাহ

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়নের উদ্যোগ দেশবন্ধু গ্রুপের

১০

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

১১

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১২

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

১৩

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

১৪

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

১৫

মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়লেন মা

১৬

‘আগামী ৫০ বছর আ.লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ’

১৭

প্রাণিসম্পদ খাতকে লাভজনক করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

১৮

কে এই উদি নেকো, এমন অদ্ভূত সাজের নেপথ্যে কী?

১৯

১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

২০
X