কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা রফিকুল ইসলামের মৃত্যুতে তারেক রহমানের শোক

তারেক রহমানের শোক। ছবি : সংগৃহীত
তারেক রহমানের শোক। ছবি : সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার (১২ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক আলহাজ রফিকুল ইসলাম মাহতাব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...রাজিউন।

আলহাজ রফিকুল ইসলাম মাহতাব এর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম রফিকুল ইসলাম মাহতাব জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে ‘৭১ এর রণাঙ্গনে তার বীরোচিত ভূমিকার জন্য দেশবাসী তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তিনি আরও বলেন, আমি আলহাজ রফিকুল ইসলাম মাহতাব এর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X