কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৪:১৬ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল ছাত্রদল

পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল ছাত্রদল। ছবি : কালবেলা
পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল ছাত্রদল। ছবি : কালবেলা

ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদলের পক্ষে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল তাদের ফুল দিয়ে এ শুভেচ্ছা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, এসএম হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুরুল হক নূর, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক মিনহাজুল আমিন শিবলু প্রমুখ।

জানতে চাইলে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল কালবেলাকে বলেন, ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনমতে স্বস্তি ও শান্তি ফেরাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদল নানামুখী সামাজিক কার্যক্রম শুরু করছে। এর অংশ হিসেবে পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়েছে। সারা দেশবাসীর সঙ্গে আমাদেরও প্রত্যাশা, পুলিশ বাহিনী হবে জনগণের বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X