কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কারও উসকানিতে পা না দেওয়ার আহ্বান মান্নার

মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত
মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারও কোনো উসকানিতে সাড়া ও পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে তিনি এ আহ্বান জানান।

‘শান্তির পথে আমরা বাংলাদেশি’ ব্যানারে আওয়ামী লীগবিরোধী হিন্দু সমাজ এ শান্তি সমাবেশ করে।

মান্না বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের অত্যাচার করেছে, জমি দখল করেছে। তারপরেও তারা মনে করে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের বড় শক্তি।

হিন্দু ধর্মাবলম্বীদের ভয়ের কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সবার প্রতি সহানুভূতিশীল। একদিনে লাখ হিন্দুর সমাবেশ দেখেই বোঝা যায়- কারা তাদের উসকানি দিয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, এত বড় আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত-কাপড় ও গণতন্ত্রের অধিকারের জন্য হয়েছিল। আওয়ামী লীগ আন্দোলন দমনের জন্য রক্তের বন্যা বইয়ে দিয়েছিল, যা সারা পৃথিবী দেখেছে। এ আন্দোলনে পাঁচশ’র বেশি মানুষ নিহত হয়েছেন। আমরা প্রতিটি গুলির হিসাব চাই।

ভারত শেখ হাসিনাকে এখনো আশ্রয় দেয়নি উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, তাকে নিয়ে ভারত কী করছে তা আমরা জানি না।

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেন, যারা দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। যারা এদিক-সেদিক করছেন তাদের মুখোশের আড়ালে বিগত আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মা রয়েছে। এ সময় হিন্দু সম্প্রদায়, বিএনপি, জামায়াত-শিবিরসহ সবাই একত্রে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন তিনি।

শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির রুমিন ফারহানা, জয়ন্ত কুমার কুন্ডু, অমলেন্দু দাস অপু, অপর্ণা রায়, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের তরুণ দে, জয়দেব জয় প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১১

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১২

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৩

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৪

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৭

বিশ্ব বাবা দিবস আজ

১৮

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৯

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

২০
X