কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

১৫ আগস্ট ছুটি বাতিলের সিদ্ধান্তকে স্বাগত ১২ দলের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিলকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট। ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করায় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনে জন আকাঙ্ক্ষার পূর্ণতা পেল বলে মনে করেন ১২ জোটের শীর্ষ নেতারা।

আজ বুধবার (১৪ আগস্ট) ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, ১৯৭৫ সালে বাকশাল গঠনের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের প্রথম মৃত্যু হয়েছিল। ২০২৪ সালে তার কন্যা শেখ হাসিনার স্বৈরাচারী একনায়কতান্ত্রিক দুঃশাসনের ফলে দ্বিতীয়বারের মতো শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের মৃত্যু হয়েছে।

নেতারা নতুন বাংলাদেশ বিনির্মাণে ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করায় অন্তর্বর্তীকালীন সরকারকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোটপ্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এমএ মান্নান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X