কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রদ্ধা ও ভালোবাসার আসন থেকে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না -জাসদ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল গুঁড়িয়ে দিয়ে বাঙালির হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসার আসন থেকে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

১৫ আগস্ট উপলক্ষে দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বুধবার (১৪ আগস্ট) এভাবেই নিজেদের অবস্থান তুলে ধরেছে দলটি।

বিবৃতিতে আরও বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ও বঙ্গবন্ধু জাদুঘর শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয় স্বাধীন বাংলাদেশের ইতিহাস।

১৪ দলের অন্যতম শরিক জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশর স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবার নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত শোকাবহ ঘটনাই নয়, এই নির্মম হত্যাকাণ্ড আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসেও এক কালো অধ্যায় হিসাবে সন্নিবেশিত।

জাসদ কেন্দ্রীয় কমিটির এ বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলা হয়, বঙ্গবন্ধু-বাংলাদেশ-বাঙালি এক, অভিন্ন ও অবিচ্ছেদ্য সত্ত্বা, বাংলাদেশ ও বাঙালি জাতির গৌরবের ইতিহাস। সেই ইতিহাস আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল গুঁড়িয়ে দিয়ে বাঙালির হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসার আসন থেকে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X