কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র রুখে দিতে হবে : মজনু

নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে বক্তব্য দেন রফিকুল আলম মজনু। ছবি : কালবেলা
নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে বক্তব্য দেন রফিকুল আলম মজনু। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, দেশের প্রতিটি রাষ্ট্রীয় স্তম্ভ ধ্বংস করে এখন দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে দেশের সবচেয়ে ঘৃণিত দল আওয়ামী লীগ। তাদের এ ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বিদেশি শক্তিনির্ভর আওয়ামী লীগ হাজারো ছাত্র-জনতাকে হত্যা করে এ ভূমিকে রক্তাক্ত করে হাসিনা তার প্রভূ রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। এখনো তাদের রক্তের নেশা কাটেনি। বুধবারও তাদের খুনি বাহিনী বিএনপির দুই নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।

শুক্রবার দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।

মজনু বলেন, শহীদ জিয়ার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, খালেদা জিয়ার জন্ম না হলে এ দেশে আজীবন গণতন্ত্র কারারুদ্ধ থাকত। দেশনেত্রীর জন্মদিনে বেগম জিয়ার নির্দেশে আমরা কেক কাটছি না। তিনি (খালেদা জিয়া) বলেছেন, আগে দেশ রক্ষা করো। আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে এখন অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। এখন প্রয়োজন জনগণের নিরাপত্তা দেওয়া। বিএনপি জনগণের দল। জনগণই আমাদের শক্তি। দেশ বাঁচলে জনগণ বাঁচবে আর জনগণ বাঁচলে দেশের রাজনীতি টিকে থাকবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, সাবেক সদস্য আরিফা সুলতানা রুমা, আনোয়ারুল আজিম, ওমর ফারুক মোল্লাসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X