কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১২:১৩ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত

আ.লীগের সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত

পুরোনো বাণিজ্যমেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হওয়ায় আগামীকাল সোমবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। রোববার (৩০ জুলাই) গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

আরও পড়ুন : সরকারের একগুঁয়েমি আচরণ দেশে ফের সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করবে: ইউট্যাব

শেখ বজলুর রহমান বলেন, ‘পুরোনো বাণিজ্যমেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। সেটা আজ রোববার ও আগামীকাল সোমবার হবে।’

এর আগে শনিবার (২৯ জুলাই) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর গণমাধ্যমকে জানান, সোমবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্যমেলার মাঠে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

তার আগে শনিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলন করে রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

এর আগে, গতকাল শনিবার সন্ধ্যায় একদফা দাবি আদায়ে মহানগর ও জেলা সদরে আগামী সোমবার (৩১ জুলাই) জনসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগামীকাল রোববার কর্মসূচি ঘোষণা করতাম। কিন্তু সেদিন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। সে জন্য আমরা আগামী সোমবার কর্মসূচি ঘোষণা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১০

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১১

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১২

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৩

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

১৪

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

১৫

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

১৭

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

১৮

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

১৯

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

২০
X