কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৩:২৩ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ছাত্রলীগের উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদকের পদত্যাগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন পদত্যাগ করেছেন।

রোববার (৩০ জুলাই) দুপুরে এ পদত্যাগপত্র জমা দেন তিনি। কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সাহাদাত হোসেন।

পদত্যাগের কারণ জানতে চাইলে সাহাদাত হোসেন কালবেলাকে বলেন, আজ কেন্দ্রীয় ছাত্রলীগের একটা মিটিং ছিল। আমি ব্যক্তিগত কারণে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতির জন্য পদত্যাগপত্র জমা দিয়েছি। অন্য কোনো কারণ নেই।

জাতীয় সম্মেলনের সাত মাস সাত দিন পর ১৩ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই দিন রাতে ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

কমিটিতে সহসভাপতি করা হয় ৭১ জনকে। এর আগে এই পদে ৬১ জন থাকলেও এবার কমিটির আকার অপরিবর্তিত রেখে এই পদ ১০টি বাড়ান হয়। এ ছাড়া কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন ১১ জন। কমিটিতে ১ নম্বর সহসভাপতি করা হয় রাকিবুল হাসান রাকিবকে, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ হীল বারীকে এবং ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন আতিকা বিনতে হোসাইন। এ ছাড়াও পূর্ব-সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন করে আটটি সম্পাদকীয় পদ বাড়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X