কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি’

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

অন্তর্বর্তী সরকার দেশের কোনো গণমাধ্যম বন্ধ করেনি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকার সংবাদমাধ্যম এবং মতপ্রকাশের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। বর্তমান সরকার মতপ্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধার এবং তা অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রত্যয়ের কথা শপথ নেওয়ার পর থেকে বলে আসছে।

এদিকে, হাইকোর্টের আদেশে সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ রয়েছে। গতকাল সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সময় মিডিয়া লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আইনজীবী আহসানুল করিম।

এর আগে, সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ আগস্ট আদালতে আবেদন করা হয়।

গণমাধ্যমের খবর অনুসারে, গত শনিবার (১০ আগস্ট) গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়। এতে বলা হয়, সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে। পরে এ অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের।

অপরদিকে, সরকার পতনের পর কয়েকটি গণমাধ্যমে হামলার ঘটনা ঘটেছে। সবশেষ গতকাল সোমবার (১৯ আগস্ট) বসুন্ধরা গ্রুপের ইস্টও-য়েস্ট মিডিয়া লিমিটেড কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গ্রুপটির মালিকানাধীন ‘দৈনিক কালের কণ্ঠ’ ও ‘রেডিও ক্যাপিটাল’ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১১

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১২

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৩

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৪

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৫

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৭

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৮

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৯

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

২০
X