কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৯:৩১ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের নামে সহিংসতা করলে প্রতিহত করা হবে : নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। পুরোনো ছবি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। পুরোনো ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা শান্তি সমাবেশ করি কারণ আমরা শান্তির পক্ষে। দেশের প্রতিটি মানুষের অধিকার আদায়ের জন্য আমরা লড়াই সংগ্রাম করে যাব। যারাই দেশের মানুষের ওপর ও দেশের সম্পদের ওপর আঘাত আনবে, অবরোধের নামে সহিংসতা করবে তাদের আমরা প্রতিহত করব। এই দেশে এখন সহিংসতা করার কোনো সুযোগ নেই।

রোববার (৩০ জুলাই) মাদারীপুর লেকের পশ্চিম পাড়ে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্নয়ন, অগ্রগতি ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, দেশে সাংবিধানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। কোনো রাজনৈতিক দল যদি তাদের জনমত বা জনপ্রিয়তা যাচাই করতে চায় তারাও নির্বাচনে আসুক। কিন্তু নির্বাচনে না এসে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, জ্বালাও পোড়াও করার চেষ্টা করলে আমরা তাদের উপযুক্ত জবাব দিব। আমরা কাউকে আর দেশে সহিংসতা করার সুযোগ দিব না। মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সংসদ সদস্য তাহমিনা বেগম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X