ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

বুদ্ধিজীবীদের যে সম্মান দিয়েছে ইসলাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানুষের চিন্তা, বিবেক ও বোধকে আলোকিত করে যে জ্ঞান, ইসলাম সেই জ্ঞানকে দিয়েছে সর্বোচ্চ মর্যাদা। আর জ্ঞানের বাহক আলেম বা বুদ্ধিজীবীরা ইসলামের দৃষ্টিতে কেবল সমাজের পথপ্রদর্শক নন, বরং আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত এক শ্রেণি।

ইতিহাসের প্রতিটি যুগেই ইসলাম জ্ঞানচর্চা, চিন্তাশীলতা ও কলমের শক্তিকে গুরুত্ব দিয়েছে। তাই শান্তি ও মানবতার এ ধর্মটি ধর্মপ্রাণ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সমর্থন করে না। কেননা পবিত্র কোরআনের প্রথম বাণী হলো, ‘পড়ো! তোমার প্রভুর নামে...পাঠ করো সেই মহিমান্বিত প্রভুর নামে, যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন।’ (সুরা আলাক : ১-৪)

কোরআনে বুদ্ধিজীবীদের সম্মান

আলেম বা বুদ্ধিজীবীদের সম্মান জানিয়ে সুরা মুজাদালাতে রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দেবেন। আর যা কিছু তোমরা কর, আল্লাহ সে বিষয়ে পূর্ণ অবহিত।’( আয়াত : ১১)

সুরা বাক্বারাতে ইরশাদ হয়েছে, ‘যাকে জ্ঞান দান করা হয়েছে, তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে’ (আয়াত : ২৬৯)। আরেক আয়াতে বলা হয়েছে, ‘আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? বুদ্ধিমান লোকরাই তো নসিহত কবুল করে থাকে।’(সুরা জুমার : ৯)

হাদিসে বুদ্ধিজীবীদের সম্মান

একাধিক হাদিসে মহানবী (সা.) মুসলমানদের জ্ঞান সাধনায় উদ্বুদ্ধ করেছেন। তিনি ঘোষণা করেছেন, ‘শিক্ষিত সম্প্রদায় নবীর উত্তরাধিকারী। যে জ্ঞানকে ব্রত হিসেবে গ্রহণ করেছে, সে তার এক বিরাট অংশ অধিকার করেছে এবং যে জ্ঞানার্জনের পথে নিজেকে নিয়োজিত করে, আল্লাহ তার জন্য বেহেশতের পথ সুগম করেন।’ (মুসলিম : ২৬৯৯)

সমাজের শিক্ষক শ্রেণিপেশার মানুষজনই বেশিভাগ ক্ষেত্রে বুদ্ধিজীবী হয়ে থাকেন। আর ইসলামে শিক্ষকের মর্যাদা অপরিসীম। প্রিয় নবী (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ, তার ফেরেশতারা এবং আসমান-জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিপড়া ও পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে, যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়।’ (তিরমিজি : ২৬৮৫)

কালবেলা/এমএইচ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X