কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশবিরোধী অপশক্তি রুখে দাঁড়ানোর আহ্বান : সিপিবি

বাংলাদেশর কমিউনিস্ট পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশর কমিউনিস্ট পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা

সাধারণ শিক্ষার্থীদের নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেশবিরোধী অপশক্তির মুক্তিযুদ্ধ-ইতিহাস ও ঐতিহ্য মুছে ফেলার অপচেষ্টা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দলের পক্ষ থেকে এক বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতি প্রদান করেন।

একইসাথে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী, সাধারণ শিক্ষার্থীর নামে নৈরাজ্যমূলক তৎপরতায়ও গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সর্বত্র শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

তারা বলেন, জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের বিজয়ের পর, এখনো সারা দেশের মানুষের শঙ্কা কাটেনি। কোথাও কোথাও একদলের দখলদারত্বের বিপরীতে আরেক দল, গোষ্ঠীর দখলদারিত্ব, চাঁদাবাজি চলছে। প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা ফিরে আসেনি।

এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে কোথাও কোথাও শিক্ষকদের অবমাননা, ছাত্র রাজনীতি বন্ধের নামে শিক্ষায়তনে প্রগতিশীল ছাত্র রাজনীতি ও কর্মকাণ্ডের ওপর আঘাত করা হচ্ছে।

বিশেষ করে সাধারণ ছাত্রদের নামে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট কার্যালয় ভাঙচুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতি নিষিদ্ধসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধের ঘোষনা উদ্বেগজনক।

এসব ঘটনা গণঅভ্যুথানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করবে উল্লেখ করে দলটির নেতারা বলছেন, এমনকি গণতান্ত্রিক সংস্কারের পথকে বাধাগ্রস্ত করবে, স্বৈরাচার-ফ্যাসিবাদের ভিত্তি উচ্ছেদের সংগ্রাম ক্ষতিগ্রস্ত করবে।

বিবৃতিতে নিষ্ঠার সাথে সর্বত্র শৃঙ্খলা ফিরিয়ে আনা, জান মালের নিরাপত্তা, দখল-বেদখলের অপতৎপরতা বন্ধ এবং উল্লেখিত বিষয়ে অন্তর্বর্তী সরকারকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান সিপিবি নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X