কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে আমরা জীবন দেব : বাহাউদ্দিন নাছিম

মাদারীপুর জেলা সদর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জনসভায় কথা বলেন বাহাউদ্দিন নাসিম। ছবি : সংগৃহীত
মাদারীপুর জেলা সদর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জনসভায় কথা বলেন বাহাউদ্দিন নাসিম। ছবি : সংগৃহীত

যে কোনো মূল্যে গণতন্ত্রকে রক্ষা করব জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে জীবন দেব, তবু আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাব।

আরও পড়ুন : পাল্টাল বিএনপির জনসমাবেশের স্থান

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর শহরের শকুনি লেকের পশ্চিমপাড়ে জেলা সদর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, সাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছি। অগ্নিসন্ত্রাস বা বিদেশিদের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না। বিএনপি-জামায়াত জানে, দেশের মানুষ তাদের সমর্থন করে না। সে জন্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়। ওরা জানে নির্বাচনে গেলে পরাজয় বরণ করবে বলে জানান তিনি।

আরও পড়ুন : দেশে সুষ্ঠু নির্বাচনে বড় বাধা বিএনপি : শেখ পরশ

তিনি বলেন, হাওয়া ভবনের দালালদের বলতে চাই, বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠনের তোমাদের আর সুযোগ নেই। মানুষকে পুড়িয়ে মেরে সন্ত্রাসের জনপদ করতে দেওয়া হবে না। গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে আমরা জীবন দেব। স্বৈরাচারী দুঃশাসনের এবং দুর্নীতিবাজদের কাছ থেকে বাংলাদেশ আজ মুক্ত দাবি করেন বাহাউদ্দিন নাছিম।

মাদারীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক তাহমিনা সিদ্দিকা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক একেএম আবজালুর রহমান বাবু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১০

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১১

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১২

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১৩

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১৪

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১৫

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৬

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১৮

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১৯

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

২০
X