কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে ২ হাজার পরিবারের জন্য এবি পার্টির খাবার বিতরণ

ফেনীতে ২ হাজার পরিবারের জন্য এবি পার্টির খাবার বিতরণ। ছবি : কালবেলা
ফেনীতে ২ হাজার পরিবারের জন্য এবি পার্টির খাবার বিতরণ। ছবি : কালবেলা

ফেনীতে ২ হাজার পরিবারের জন্য এবি পার্টির রান্না করা খাবার বিতরণ উদ্বোধন; বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ।

ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত ও গৃহহারা ২ হাজার পরিবারের জন্য আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পক্ষ থেকে তিনবেলা রান্না করা খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ফেনী জেলার সদর উপজেলাধীন শর্শদি উচ্চবিদ্যালয়ে দুপুর ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে বন্যার যে ভয়াবহ ক্ষতি সাধিত হয়েছে তাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। সাধারণ মানুষের দেওয়া সহযোগিতা ও আন্তর্জাতিক মহলের সহমর্মিতাকে সমন্বিত করে অতিদ্রুত চিকিৎসা ও পুনর্বাসন কর্মকাণ্ড হাতে নেওয়ার জন্য দলের পক্ষ থেকে দাবি জানান তিনি।

এরআগে এবি পার্টির কেন্দ্রীয় নেতারা বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং বিপন্ন মানুষের দুঃখ-দুর্দশা স্বচক্ষে অবলোকন করেন ও তাদের ব্যথিত হৃদয়ের কথা শোনেন। তারা দলের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে অবস্থিত কেন্দ্রীয় ত্রাণ ভাণ্ডারে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম অঞ্চলের দুর্গত মানুষদের জন্য বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

ত্রাণ কার্যক্রম পরিচালনা ও দুর্গত এলাকা পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ঢাকা মহানগর (উত্তর) আহ্বায়ক আলতাফ হোসেইন, কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব এম আমজাদ খান, এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাত উল্লাহ টুটুল, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহআলম বাদল, অ্যাডভোকেট শরণ চৌধুরী এবি পার্টি ফেনী জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সাজু, কোষাধ্যক্ষ মাস্টার শাহ আলম শাহীন সুলতানি, প্রচার সম্পাদক হাবীব মিয়াজী ও এবি যুব পাটির ফেনী জেলার অন্যতম নেতা ইব্রাহীম সোহাগ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X