বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০২:১৭ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিজানুর রহমান আজহারির

মাওলানা মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত
মাওলানা মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত

শেরপুরসহ কৃষিতে সমৃদ্ধ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা বন্যার কবলে। বন্যাকবলিত এসব বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সময়ের জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারি।

সোমবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেশবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, শেরপুরসহ কৃষিতে সমৃদ্ধ উত্তরাঞ্চলের কয়েকটি জেলা বন্যার কবলে। কয়েক হাজার হেক্টর ধান ও সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে যথাযথ প্রণোদনা দেওয়া প্রয়োজন। আসুন, সাধ্যমতো বানভাসি মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ তাদের সহায় হোন।

প্রসঙ্গত, নীলফামারীতে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। তিস্তার পানিপ্রবাহ বেড়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে দিয়েছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।

নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী ডিমলা উপজেলার সাতটি ইউনিয়নের ১৫টি চরগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার বসতভিটার উঠানে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X