কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে সেই পাঁচ তরুণের পাশে ডা. জুবাইদা রহমান

খাবার হাতে খাবারের সন্ধানে থাকা সেই পাঁচ তরুণ। ছবি : কালবেলা
খাবার হাতে খাবারের সন্ধানে থাকা সেই পাঁচ তরুণ। ছবি : কালবেলা

বন্যাকবলিত ফেনীতে খাবারের খোঁজে থাকা সেই পাঁচ তরুণের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২৭ আগস্ট) মহিপাল শহরের ট্রাংক রোডের ওই পাঁচ তরুণকে খুঁজে বের করে ডা. জুবাইদার পক্ষ থেকে তাদের ত্রাণ সামগ্রী দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ সেল।

সোমবার (২৬ আগস্ট) পত্রিকা ও অনলাইনসহ কয়েকটি গণমাধ্যমে ‘এত খুঁজলাম কেউ খাবার দিল না’- শিরোনামে খবর প্রকাশিত হয়। ‘আমরা বিএনপি পরিবার’ সেলের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিবেদনটি পড়েন লন্ডনে থাকা ডা. জুবাইদা রহমান। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন ফেনীর মহিপালের ওই অভুক্ত পাঁচ তরুণকে খুঁজে বের করার। ডা. জুবাইদা রহমানের নির্দেশনায় তাদের খুঁজে বের করে তাৎক্ষণিকভাবে খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি তাদের পরিবারের জন্য অতিরিক্ত ত্রাণসামগ্রী দেয় সেলের একটি প্রতিনিধি দল।

সেলের পক্ষ থেকে আরও জানানো হয়, মহিপালে খাবারের খোঁজে বেরিয়ে পড়া আবদুল আল আজাদের বাড়ি বালিগাঁওয়ের সুন্দরপুরে। ওই গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেন, শেখ রাহাত, সিফাত হোসেন ও আবদুর রহমান- কেউ চাকরিজীবী, কেউ শিক্ষার্থী। তারা ঘরবাড়ি ডুবে যাওয়ায় পরিবারের অন্যদের নিয়ে আশ্রয়কেন্দ্রে ওঠেন।

আজাদ গণমাধ্যমকে জানান, তাদের গ্রামে পানি অনেক বেশি ছিল। আশ্রয়কেন্দ্র থেকে কেউ বের হতে পারেননি। ত্রাণ নিয়েও কেউ যায়নি সেখানে। গতকাল (সোমবার) পানি কমে যাওয়ার পর খাবার খুঁজতে তারা বের হন। ‘আমরা বিএনপি পরিবার’ সেলের পক্ষ থেকে জানানো হয়, ফেনী সদর উপজেলার বালিগাঁও থেকে পাঁচজনের একটা দল ত্রাণের জন্য মহিপাল শহরে বসে ছিল। ত্রাণবাহী ট্রাক এলে তারা হুমড়ি খেয়ে পড়েন। কিন্তু তিন ঘণ্টা চেষ্টা করেও লাভ হয়নি। কোনো ট্রাকই থামেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১০

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১১

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১২

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৩

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৪

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৫

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৬

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৭

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৯

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

২০
X