কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৬:৩৫ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যতদিন প্রয়োজন বন্যার্তদের পাশে থাকবে যুবদল : মুন্না

ত্রাণসামগ্রী বিতরণ বন্যাদুর্গতদের। ছবি : কালবেলা
ত্রাণসামগ্রী বিতরণ বন্যাদুর্গতদের। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণসামগ্রী নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী যুবদল।

সংগঠনটির নেতাকর্মীরা উদ্ধার কার্যক্রমও করছেন। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানিয়েছেন, যতদিন প্রয়োজন ততদিন বন্যার্তদের পাশে থাকবেন তারা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ফেনীতে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা জানান তিনি।

মোনায়েম মুন্না এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ দিন ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ডের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় যুবদল সভাপতি মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ধর্ম-বর্ণ, রাজনৈতিক পরিচয় দূরে রেখে যুবদলের প্রতিটি নেতাকর্মী জাতীয় এই দুর্যোগে জনগণের পাশে থাকতে এবং তাদের জানমালের নিরাপত্তায় সার্বিক দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে দেশের বিভিন্ন জেলায় বন্যার ফলে প্রধান প্রধান নদীগুলোতে ভাঙন দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রাস্তাঘাট, বসতভিটা তলিয়ে সর্বস্তরের মানুষ অসহায় অবস্থায় আছেন। এমন অবস্থায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন যে ৭ তারকা

দেশের শিক্ষাব্যবস্থা ৫৪ বছর ধরে রিভার্স গিয়ারে চলেছে: শিক্ষামন্ত্রী

বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষে আর্জেন্টিনা, অপটার নতুন ভবিষ্যদ্বাণী

বগুড়ায় দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প

লাইনআপে বদল, দেড় বছর পর মঞ্চে আসছে অর্থহীন

তৈরি পোশাক খাতের দক্ষতা উন্নয়নে ইপিবির সঙ্গে ৩ প্রতিষ্ঠানের চুক্তি

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব 

ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

১০

বজ্রপাতে সীমান্তে এক বিজিবি সদস্য আহত

১১

বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারকা ফুটবলার

১২

মানুষ এখন পুলিশের কাছে যেতে ভয় পায়: শিশির মনির

১৩

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

১৪

আইইউবিতে বাজেট আলোচনায় অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ

১৫

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

১৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১৭

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

১৮

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

১৯

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

২০
X