শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর পৌঁছেছেন মির্জা ফখরুল

বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে দিয়ে স্বাগত জানিয়েছেন সিঙ্গাপুর বিএনপির নেতারা। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে দিয়ে স্বাগত জানিয়েছেন সিঙ্গাপুর বিএনপির নেতারা। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর পৌঁছেছেন। সোমবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫ টায় তিনি সিঙ্গাপুর পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন সিঙ্গাপুর বিএনপির নেতারা।

মির্জা ফখরুলকে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট থেকে রিসিভ করেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামসুর রহমান পিলিপ ও সাধারণ সম্পাদক কামরুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- সিঙ্গাপুর বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফ খান রবিন, সহসভাপতি লোকমান হোসেন, মোহাম্মদ খান, যুগ্ম সম্পাদক মো. আজাদ হোসেন, মো. ইকবাল হোসেন, মো. ইসলাম, অর্থ সম্পাদক মাসুদ আহমেদ, প্রচার সম্পাদক মো. সুমন, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সদস্য মো. আব্দুর রহিমসহ সিঙ্গাপুর বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা।

এর আগে রোববার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

চিকিৎসার জন্য আগামী ৬ই সেপ্টেম্বর পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিঙ্গাপুরে অবস্থান করার কথা রয়েছে।

জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগমের আগেই সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সিডিউল নেওয়া ছিল। গত ২৭ আগস্ট মহাসচিবের সহধর্মিণী সিঙ্গাপুরে গেছেন। কিন্তু দেশের পূর্বাঞ্চলে হঠাৎ ভয়াবহ বন্যা ও দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে বিএনপি মহাসচিব সিঙ্গাপুরে যাওয়ার তারিখ পরিবর্তন করেন।

এর আগে গত মার্চে কারাগার থেকে মুক্তির পর সস্ত্রীক চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে যান। ২০১৫ সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১০

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১১

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

১২

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

১৩

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

১৪

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১৫

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১৬

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১৭

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৮

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৯

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

২০
X