কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৫:২৬ এএম
অনলাইন সংস্করণ

শামা ওবায়েদকে সতর্ক করলেন নিক্সন চৌধুরী

বিএনপির শামা ওবায়েদ ও আওয়ামী যুবলীগের নিক্সন চৌধুরী। ছবি : সংগৃহীত
বিএনপির শামা ওবায়েদ ও আওয়ামী যুবলীগের নিক্সন চৌধুরী। ছবি : সংগৃহীত

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুকে ইঙ্গিত করে সতর্ক হতে বললেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি। সোমবার (৩১ জুলাই) ফরিদপুরের সালথা জেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বাষিকী সম্মেলনে তিনি বিএনপি নেত্রীকে এ কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, আপনি একজন নারী। আপনার বাবা (বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমান) একজন বড় রাজনৈতিক নেতা ছিলেন। আপনি তার মেয়ে। আপনি ছোট মুখে বড় বড় কথা বলেন। দেশনেত্রী শেখ হাসিনাকে নিয়ে খারাপ ভাষায় মন্তব্য করেন, তুই তোকারি সম্বোধন করেন। সাবধান হয়ে যান। ফের এসব ভাষায় কথা বললে আপনাকে ফরিদপুরে অবাঞ্চিত ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু গরীব-দুঃখী মানুষদের নিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত জোট তখন ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস শুরু করেছে। বিএনপি-জামায়াতের এই আগুন সন্ত্রাস রুখে দেওয়ার জন্য যুবলীগই যথেষ্ট। তাদের সব ষড়যন্ত্র মোকাবেলায় আগামীতে মাঠে থাকবে যুবলীগ।

যুবলীগের সম্মেলন প্রসঙ্গে নিক্সন চৌধুরী বলেন, যুবলীগে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশকারীদের কোনো জায়গা হবে না। পদ পেতে মোটরসাইকেল বহর নিয়ে যতই শোডাউন দেন আর যত টাকাই খরচ করেন কোনো কাজ হবে না। চিটার-বাটপার ও টাউটদের কোনো স্থান নেই যুবলীগে।

উপজেলা যুবলীগের সভাপতি মো. খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক আবু মুনির ও মো. শহীদুল হক রাসেল।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইফুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, কেন্দ্রীয় যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক বিল্পব মুস্তাফিজ, সদস্য অ্যাডভোকেট এম এ কামরুল হাসান খান আসলাম, নিয়া জামান সজিব, আরিফুল হাসান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, খান মো. শাহ সুলতান রাহাত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১০

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১১

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১২

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৩

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৪

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৫

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৬

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৭

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৮

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৯

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X