কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করব : নীরব

বক্তব্য রাখছেন মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নীরব। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নীরব। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ আবার দেশ ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে অভিযোগ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নীরব বলেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করব।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সূচনা কমিউনিটি সেন্টারে মহানগর উত্তর বিএনপির উদ্যেগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সাথে সৈজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

নীরব বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছর দেশের মানুষের ওপর নির্যাতন করেছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালিয়ে হত্যা করেছে। তারা আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকার ১৭ বছর জগদ্ধল পাথরের মতো বাংলাদেশের মানুষের বুকের ওপর চেপে বসেছিল। শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগ বাড়িয়ে কোনো কিছু করবেন না। ধৈর্য ধরতে হবে। কেউ যদি দখলবাজি চাঁদাবাজি, কেউ যেন আইন বহির্ভূত কোনো কাজ না করে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে যদি দলের কেউ কোনো চাঁদাবাজি, নাশকতা ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন তার দায়ভার দল নেবে না। অপরাধী যত বড়ই নেতা হোন না কেন তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে দলের ভাবমূর্তি নষ্ট হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১০

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১১

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১২

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৩

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৪

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৫

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৬

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৭

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৮

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৯

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

২০
X