কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ
রাষ্ট্রদূতের সাথে গণঅধিকারের বৈঠক

রাষ্ট্র সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে ইরান

রাষ্ট্রদূতের সাথে গণঅধিকার পরিষদের প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত
রাষ্ট্রদূতের সাথে গণঅধিকার পরিষদের প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশির সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদের (নুর) চার সদস্যের প্রতিনিধি দল।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকাস্থ ইরান দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের জনগণের রাষ্ট্র সংস্কারের প্রত্যাশাপূরণে ইরান বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দেন রাষ্ট্রদূত মনসুর চাভোশি।

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, সহসভাপতি ডা. সাজ্জাদ হোসেন। অন্যদিকে বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ছাড়াও দূতাবাসের কনস্যুলার অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্সের কর্মকর্তা মাহমুদ কোশরাভি উপস্থিত ছিলেন।

বিকেলে গণমাধ্যমে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর গণঅধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় ইরানের রাষ্ট্রদূত দলটিকে শুভেচ্ছা জানান। বৈঠকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ইরানি রাষ্ট্রদূতকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। গণঅভ্যুত্থান পরবর্তী কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা হয়- সে বিষয়ে আলোচনা হয়। ইরানের রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের সাথে জড়িত তরুণদের শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশের জনগণের সাথে ইরানের জনগণের সম্পর্ক ও ঘনিষ্ঠতা বৃদ্ধিতে কাজ করে যাবেন বলে গণঅধিকার পরিষদের নেতাদের আশ্বস্ত করেন।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ৪১ বছর আগে ইরানের বিপ্লব ও বিপ্লব পরবর্তী ষড়যন্ত্র সম্পর্কে ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের বিপ্লবের সাথে ইরানের বিপ্লবের মিল রয়েছে। একই সাথে বিপ্লব পরবর্তী ইরানের মতো ষড়যন্ত্র বাংলাদেশেও হতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করেন মনসুর চাভোশি।

বৈঠকে ইরান রাষ্ট্রদূত জানান, ইরান বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করতে চায় এবং বাংলাদেশ থেকে চা আমদানি করতে চায়। বাংলাদেশের জনগণের রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা পূরণে ইরান বাংলাদেশকে সহযোগিতা করবে বলেও জানান রাষ্ট্রদূত মনসুর চাভোশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১০

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১১

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১২

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৩

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৪

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৫

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৬

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৭

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৮

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

২০
X