কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা এলডিপির

ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা এলডিপির। ছবি : কালবেলা
ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা এলডিপির। ছবি : কালবেলা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)’র প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নির্দেশে দলের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) রাতে এলডিপির যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজির নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় এলডিপির যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি বলেন, এলডিপি বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার দ্বারা নির্যাতিত জনগণের পাশে ছিল। সকল আন্দোলন সংগ্রামে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকা মহানগরে এলডিপির ৩ জন নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং ১২ জন নেতাকর্মী গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিয়েছেন। আমরা নিহত ও আহত পরিবারকে আর্থিক সহযোগিতা করেছি এবং দলের নিহতদের পরিবারের দায়িত্ব নিয়েছি। তাদের আত্মত্যাগই আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা। আমরা আজ আহতদের ৪০টি পরিবারকে ২য় দফা আর্থিক সহযোগিতা করেছি।

প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর পশ্চিম এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১০

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৫

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৬

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৭

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

২০
X