আকরাম হোসেন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশ, নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল ছাত্রদল

ওবায়দুল ইসলাম সৈকত। ছবি : সংগৃহীত
ওবায়দুল ইসলাম সৈকত। ছবি : সংগৃহীত

দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর কলাবাগান থানা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকতকে বহিষ্কার করে মামলা করেছে ছাত্রদল। এর আগে বুধবার (৪ সেপ্টেম্বর) ‘চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুট করলেন ছাত্রদল নেতা’ শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশিত হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদাবাজিসহ দলের সুনাম ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মামলা দায়ের করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর পান্থপথ সিগনালের পাশে চাঁদপুর স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানে কলাবাগান থানা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত ১৫-২০ জন লোক নিয়ে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নগদ ষাট হাজার (৬০) টাকা লুট করে এবং প্রতিষ্ঠানের মালিকসহ কয়েকজনকে শারীরিকভাবে প্রহার করে।

উক্ত অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাকে তৎক্ষনাৎ বহিষ্কার করে এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এর নির্দেশে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম নিজে বাদী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল প্যাডে কলাবাগান থানার অফিসার ইনচার্জ বরাবর এজাহার দায়ের করে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X