কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাপরবর্তী পুনর্বাসনে কার্যকরী উদ্যোগ নিন : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লোগো। ছবি : সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লোগো। ছবি : সংগৃহীত

বন্যাপরবর্তী পুনর্বাসনে কার্যকরী উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের মান্দারী অঞ্চলসহ মান্দারী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গিয়ে এ আহ্বান জানান তিনি।

সাইফুল হক বলেন, দেশের অদম্য সাহসী মানুষরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের হার না মানা এই মানুষরাই প্রাকৃতিক ও রাজনৈতিক সকল বাধা মোকাবিলা করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে; আমাদের সভ্যতা ও সম্ভাবনা এগিয়ে নিয়েছে।

তিনি বলেন, বন্যাপীড়িতদের রক্ষায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় এবারকার গণউদ্যোগ ছিল অসাধারণ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে এবারকার অস্বাভাবিক বন্যার দায় ভারতের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

সাইফুল হক বলেন, দিল্লি আর কলকাতায় বেনারশি শাড়ি আর ইলিশ মাছ পাঠানোর কূটনীতি দিয়ে পানির ন্যায্য হিস্যা যেমন আদায় করা যাবে না, তেমনি দ্বিপাক্ষিক সমস্যারও সমাধান করা যাবে না। তিনি স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে পানিসহ সকল দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, জলাবদ্ধতার কারণেও বন্যা প্রলম্বিত হচ্ছে। তিনি জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যাপরবর্তী পুনর্বাসনে কার্যকরী উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট ফায়েজুর রহমান মুনির, বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় নেতা বিপ্লব হোসেন খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লক্ষ্মীপুর জেলা শাখার সংগঠক অ্যাডভোকেট মাহবুবুর রহমান টিপু, শ্রমিক নেতা শফিকুর রহমান, মামুনুর রশীদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X