বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসনকে সর্বত্র ঢেলে সাজাতে হবে : ফয়জুল করিম

কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দিচ্ছেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ছবি : কালবেলা
কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দিচ্ছেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, রাষ্ট্রের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বত্র প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। পুলিশ প্রশাসনের যে সব সদস্য এখনো কাজে যোগ দেয়নি তাদের অবসরের ঘোষণা দিয়ে নতুন লোক নিয়োগ দিতে হবে। চাঁদাবাজ ও দখলদারদের কঠোরহস্তে দমন করতে হবে। এ দেশ আমাদের সবার। সব ধর্মের সব নাগরিকের স্ব-স্ব অধিকারের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে।

শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম আরও বলেন, বিগত বছরগুলোতে মেহনতি মানুষের ট্যাক্সের পয়সা অপরিকল্পিতভাবে খরচ করা হয়েছে। প্রতিযোগিতা দিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুট করা হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। পাচার হওয়া টাকাগুলো ফেরত আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আলতাফ হোসাইন, আনোয়ার হোসাইন, আবদুল আউয়াল, ডা. শহীদুল ইসলাম, কেএম শারীয়াতুল্লাহ, মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, নজরুল ইসলাম খোকন, কামাল হোসাইন, মাওলানা যোবায়ের, শেখ মুহাম্মদ আবু তাহের, গোলাম মোস্তফা, শাহাদাত হোসাইন প্রধানিয়া, মুহাম্মদ আবদুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X