কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় যান ফখরুল। সেখানে পৌনে এক ঘণ্টার মতো ছিলেন তিনি।

সাক্ষাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সরকারের পদত্যাগের একদফা দাবিতে গত ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ এবং পরদিন ২৯ জুলাই ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচিকে ঘিরে সৃষ্ট সাংঘর্ষিক পরিস্থিতিসহ চলমান আন্দোলন সম্পর্কে বেগম জিয়াকে অবহিত করতেই মির্জা ফখরুল ফিরোজায় যান।

আরও পড়ুন: কানাডার আদালতের রায় টেম্পারিং করে প্রচার করছে সরকার : রিজভী

এ সময় খালেদা জিয়াও বিএনপি মহাসচিবকে আন্দোলন সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর আগে গত ২৫ জুলাই ‘ফিরোজা’য় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। তারও আগে ৮ জুলাই ‘ফিরোজা’য় যান বিএনপি মহাসচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X