কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্ত পাঁচশ পরিবারে ইয়াছিন আলীর ত্রাণসামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী।

সোমবার (০৯ সেপ্টেম্বর) রামগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নে বন্যাকবলিত পাঁচশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও উপহারসামগ্রী বিতরণ করেন তিনি। সকালে ৫নং চন্ডিপুর ইউনিয়নে প্রায় দুশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এরপর দুপুরে ৪নং ইছাপুর আল হাবীবা কওমি মাদ্রাসা মাঠে তিনশ পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় এই স্বেচ্ছাসেবক দল নেতা। এছাড়া ইয়াছিন আলী ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রামগঞ্জের মো. শামসুল ইসলামের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। এ সময় শামসুল ইসলামসহ নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন তিনি। এরপর ‘শহীদ’ শামসুল ইসলামের বাড়িতে গিয়ে তার শোকাহত মাকে সান্ত্বনাসহ পরিবারের খোঁজখবর নেন। পরে তিনি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমরান, সিনিয়র সহসভাপতি গোলাম রব্বানী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মজুমদার, মিজান, কাউসার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিশান, সদস্য সচিব স্বপনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১০

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১১

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১২

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৩

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৪

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৫

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৮

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৯

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

২০
X