কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় সমাবেশের ঘোষণা দিল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ছাড়াও বিগত প্রায় ১৬ বছরে আওয়ামী লীগের আমলে দলীয় নেতাকর্মীসহ যেসব ব্যক্তি গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আলাদা সমাবেশের আয়োজন করবে দলটি।

সোমবার (০৯ সেপ্টেম্বর) রাতে দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশ সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

দলটির নির্ভরযোগ্য সূত্র মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে অনুষ্ঠেয় সমাবেশ সফলের লক্ষ্যে আজও ঢাকা বিভাগের বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি সমাবেশ সফল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহুমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এজেডম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার সন্ধ্যায় কালবেলাকে বলেন, ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবসে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রস্তুতি নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১০

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১১

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১২

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৩

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৪

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৫

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৭

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৮

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৯

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

২০
X