কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগের বিরুদ্ধে মানুষের ঘৃণা একশ বছরেও দূর হবে না’

পথসভায় বক্তব্য রাখছেন মুহাম্মদ সেলিম উদ্দীন। ছবি : কালবেলা
পথসভায় বক্তব্য রাখছেন মুহাম্মদ সেলিম উদ্দীন। ছবি : কালবেলা

পতিত স্বৈরশাসকদের বিরুদ্ধে এদেশের মানুষের মনে যে ঘৃণা সৃষ্টি হয়েছে তা আগামী একশ বছরেও দূর হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

মুহাম্মদ সেলিম উদ্দীন বলেন, তাদের দুষ্কৃতির জঞ্জাল সাফ করতে বর্তমান সরকারকে সময় দিতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে নানা দাবি নিয়ে মাঠ গরম করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সরকার দাবি পূরণের জন্য আসেনি। তারা দেশের প্রয়োজনীয় সংস্কার করে দ্রততম সময়ে বিদায় নেবে। তখন আপনারা আপনাদের সব দাবি নিয়ে মাঠে নামবেন। তিনি ফেনী জেলার বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত সরকার আন্তর্জাতিক আইন-কানুনের তোয়াক্কা না করে উজানের পানি ছেড়ে দিয়ে ফেনীসহ কয়েকটি জেলার মানুষকে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করেছে। যার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বর্তমান উপদেষ্টা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে অন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করুন। তিনি মুছাপুর স্লুইজ গেট অনতিবিলম্বে পুনঃনির্মাণ করে সোনাগাজীবাসীকে বন্যার কবল থেকে বাঁচাতে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

তিনি বলেন, ইসলাম সহমর্মিতা ও মানবকল্যাণের ধর্ম। ইসলাম অপরের সহযোগিতায় এগিয়ে যেতে শিক্ষা দেয়। ইসলামের এই সুমহান শিক্ষাকে ধারণ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির বন্যার শুরু থেকে এযাবৎ বন্যার্তদের পাশে রয়েছে এবং শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এখন একদিকে চলছে পরিচ্ছন্নতা অভিযান, আরেকদিকে চলছে বন্যা-পরবর্তী রোগ বালাই নিরাময়ে ফ্রি মেডিকেল ক্যাম্প। একই সাথে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করা দরকার। এটা কোনো দয়া বা অনুগ্রহ নয় বরং এটা আমাদের ইমানি ও মানবিক দায়িত্ব।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্জিত বিপ্লবকে নস্যাৎ করার জন্য পরাজিত শক্তি বহুমুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই অপতৎপরতাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসী এই বিজয়কে নস্যাৎ করতে পারবে না।

তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকার দেশকে দূর্নীতি ও লুটপাটের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ফ্যাসিবাদ তার অপশাসনের মাধ্যমে জনগণের টুটি চেপে ধরেছিল। গুম খুনের মহোৎসব চলেছে। সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তিনি আগামী দিনে ফেনীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সৎ দক্ষ ও খোদাভীরু নেতৃত্বকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার উদাত্ত আহ্বান জানান।

উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনীর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য একেএম শামছুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি, ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফখরুদ্দীন মানিক, জেলা সেক্রেটারি মাওলানা আবদুল হান্নান। আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, জেলা কর্মপরিষদ সদস্য ও এইচআরডি সভাপতি আবু বকর ছিদ্দিক মানিক ও জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দীন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১০

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১১

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১২

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৩

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৪

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৫

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৬

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৭

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৮

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৯

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

২০
X