কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদ সাব্বিরের মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের শোক

ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির। ছবি : সংগৃহীত
ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির। ছবি : সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন থাকা ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির মারা গেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা উত্তর জেলা শাখার অধীনস্থ দেবিদ্বার উপজেলার ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে দেবীদ্বার নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হোন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মোহাম্মদ সাব্বির আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ইন্তেকাল করেছেন।

ছাত্র-জনতার এ গণআন্দোলনে স্বৈরাচারের নির্বিচার গণহত্যায় মৃত্যুর মিছিলে সর্বশেষ মোহাম্মদ সাব্বির। ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন ও দেশপ্রেমিক একজন মেধাবী তরুণ হিসেবে তিনি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কাজে আত্মনিয়োগ করেন। জাতীয়তাবাদী আদর্শের একজন ত্যাগী ও একনিষ্ঠ কর্মী হিসেবে সাব্বির জীবনের শেষ সীমা পর্যন্ত ন্যায্যতার আন্দোলনে ও দেশমাতৃকার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নিরলস ভূমিকা পালন করে গেছে। তিনি জীবন দিয়ে দেশমাতৃকার প্রতি তার অপরিসীম ভালোবাসা প্রমাণ করে গেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শহীদ মোহাম্মদ সাব্বিরের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

ভাই হারালেন শোয়েব আখতার

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

১০

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

১১

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১২

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১৩

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

১৪

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

১৫

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১৬

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

১৭

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

১৮

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

১৯

দুই দিনের রিমান্ডে আলভী

২০
X