কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের মতবিনিময়

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতবিনিময়। ছবি : সংগৃহীত
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতবিনিময়। ছবি : সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, জামায়াত নেতা ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, ভিপি জাহাঙ্গীর প্রমুখ।

মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমদ চক্রবতী, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কনক চৌধুরী, জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, সদস্য নান্টু দেবনাথ, বৌদ্ধ সভাপতি শৈবাল শিংহ প্রমুখ।

এছাড়াও মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে মৌলভীবাজার জেলা জামায়াত। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে নিহত স্বর্ণা দাসের বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন জেলা জামায়াতের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির প্রকৌশলী এম শাহেদ আলী, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, জুড়ী উপজেলা আমির হাফেজ নাজমুল ইসলাম, উপজেলা নায়েবে আমির আব্দুল হাই হেলাল, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি লুৎফর রহমান আজাদী।

এ ছাড়াও পশ্চিম জুড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন, সেক্রেটারি আশরাফুল ইসলাম, সহকারী সেক্রেটারি সাজিদ মাহমুদ, আহমদ আলী, শহিদুল হক কুনু, ইউপি সদস্য মদন মোহন দাশ ও আব্দুল হেকিম বাবুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X