কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

নয়ন মিয়ার আত্মত্যাগ যুবদলকে আরও শক্তিশালী করেছে : মুন্না

নয়ন মিয়ার জানাজা শেষে দোয়া। ছবি : সংগৃহীত
নয়ন মিয়ার জানাজা শেষে দোয়া। ছবি : সংগৃহীত

যুবদল ১৬ নম্বর ওয়ার্ড কর্মী মোহাম্মদ নয়ন মিয়ার মৃত্যু সংগঠনকে আরও শক্তিশালী করেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

শনিবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘শহীদ’ নয়ন মিয়ার জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এ দাবি করেন তিনি।

মোহাম্মদ নয়ন মিয়া ঢাকা মহানগর দক্ষিণের কলাবাগান থানা যুবদল ১৬নং ওয়ার্ড কর্মী ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর ২০ সেপ্টেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

‘শহীদ’ যুবদল কর্মী নয়ন মিয়ার রুহের মাগফিরাত কামনা করে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গুম-খুন-হত্যার মধ্য দিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠিত করেছিল। তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সরকার বাকশাল কায়েমের জন্য গুলি চালিয়ে অসংখ্য ছাত্রকে হত্যা করেছে।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে পুলিশ বাহিনীর গুলিতে মোহাম্মদ নয়ন মিয়ার প্রাণ গেছে। আমাদের অনেক ভাইয়ের প্রাণ গেছে, রক্ত ঝরেছে। এ রক্ত কখনো বৃথা যেতে পারে না, তার আত্মত্যাগ আমাদের আরও শক্তিশালী করেছে।

আওয়ামী লীগ গুম-খুন, ত্রাসের রাজত্ব কায়েম করেছিল উল্লেখ করে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে অনেকেই নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। অনেকেই দেশে থাকতে পারেনি ফ্যাসিবাদী হাসিনার কারণে। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে বিএনপি নেতাকর্মীদের সর্বপ্রথমে গ্রেপ্তার-নির্যাতন করা হয়েছে। তাদের ওপর কারাগারে অমানবিক অত্যাচার-নির্যাতন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় উপস্থিত ছিলেন- যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সিনিয়র যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ফিরোজ আব্দুল্লাহ, আবু আতিক আল হাসান মিন্টু, গিয়াস উদ্দিন মামুন, রুহুল ইসলাম মনি, সুমন দেওয়ান, এসএম জাহাঙ্গীর চায়না, আশরাফুল আলম ফকির লিংকন, মিজানুর রহমান সুমনসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X