কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সেনা কর্মকর্তা নিহতে ইসলামী আন্দোলনের উদ্বেগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারের ডুলাহাজরা এলাকায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।

সোমবার দিবাগত রাতে যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (৩৯ এসটি ব্যাটালিয়ান) নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ ঘটনা নিশ্চিত করেছে।

ইউনুছ আহমাদ বলেন, যৌথ বাহিনীর অভিযানে লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করলে সন্ত্রাসীরা তার ঘাড়ে ছুরি মেরে হত্যা করে। এ ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত অবস্থায় এই মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশে উদ্বেগ তৈরি হয়েছে। তিন পার্বত্য জেলাসহ সারা দেশে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। দেশপ্রেমিক সেনাকর্মকর্তা তানজিম সারোয়ারের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একইসঙ্গে দেশব্যাপী শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত যৌথবাহিনীকে সহায়তা করার জন্য দেশবাসী সকলকে আহ্বান জানান ইউনুছ আহমাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১০

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১১

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১২

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৩

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৪

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৫

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৬

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৭

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৮

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৯

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

২০
X